রাজ্যের খবর

West Bengal: বিদেশি পর্যটকদের দ্বিতীয় পছন্দের গন্তব্য এখন পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে বিভিন্ন নতুন পর্যটন খাত গড়ে তোলায়, যেমন উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ বেড়েছে বহুগুণ।

Truth of Bengal: আন্তর্জাতিক পর্যটনের দিক থেকে দেশজুড়ে আরও এক বড় সাফল্য অর্জন করল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটক আগমনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন দেশের দ্বিতীয় সর্বাধিক পছন্দের গন্তব্য। বুধবার এই তথ্য সামনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেল এ বলেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ দেশের অন্যতম প্রিয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে। কোভিড-পরবর্তী সময়ে পর্যটন ক্ষেত্রের পুনর্জাগরণ আমাদের নিরন্তর প্রচেষ্টারই প্রতিফলন।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে বিভিন্ন নতুন পর্যটন খাত গড়ে তোলায়, যেমন উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহ বেড়েছে বহুগুণ। “দেশি-বিদেশি সব পর্যটককে স্বাগত জানাই— আসুন পশ্চিমবঙ্গের মাধুর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে অনুভব করুন,” বলেন তিনি। অন্যদিকে, পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, গত এক বছরে বিদেশি পর্যটকের আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে কলকাতা, সুন্দরবন, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ একাধিক গন্তব্যে। সরকারের প্রচার, পরিকাঠামো উন্নয়ন এবং নতুন গন্তব্য চিহ্নিতকরণের ফলেই এই অগ্রগতি বলে দাবি। পর্যটন খাতে যুক্ত সকল কর্মীদের ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওঁদের নিরলস পরিশ্রমেই পশ্চিমবঙ্গ আজ এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে।”

Related Articles