রাজ্যের খবর

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

Elephant Attack in Jhargram

The Truth of Bengal: ঝাড়গ্রাম জেলায় ফের হাতি তাণ্ডব। ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের পিঁপড়ির জঙ্গলে প্রবেশ করেছে হাতির দল। এর পাশাপাশি জানা গেছে ঝাড়গ্রামের জামবনি রেঞ্জের সিজুয়া এলাকায় লোকালয়ে তিনটি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে।

ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়রা জানান, হাতির দলটি ধানের খেত, আমবাগানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। চাষের জমি নষ্ট করে দিয়েছে। এছাড়াও, ঘরবাড়ি ভাঙচুর করেছে হাতির দলটি। হাতির তাণ্ডবে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। তারা বনদপ্তরের কাছে হাতির তাড়ানোর দাবি জানিয়েছেন।

বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারা হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বনদপ্তর সতর্ক করে দিয়েছে, হাতির কাছে না যাওয়ার জন্য। তারা এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করছে।

Related Articles