Allowance Hike: ভোটের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর ভাতা বাড়াল নির্বাচন কমিশন
নতুন নির্দেশিকা অনুযায়ী, র্যাঙ্ক ও কাজের সময়সীমা অনুসারে ভাতার হার বৃদ্ধি করা হয়েছে।
Truth of Bengal: ভোট কর্মীদের পাশাপাশি ভোটের নিরাপত্তা রক্ষায় থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, র্যাঙ্ক ও কাজের সময়সীমা অনুসারে ভাতার হার বৃদ্ধি করা হয়েছে।কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট: ১৫ দিন কাজের জন্য আগে ২৫০০ ভাতা দেওয়া হতো, এখন তা বেড়ে ৪০০০ হয়েছে। ১৫ দিনের বেশি হলে প্রতি সপ্তাহে ২০০০ দেওয়া হবে (Allowance Hike)।
ভোটের নিরাপত্তা রক্ষায় থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। pic.twitter.com/01TVdlkkff
— TOB DIGITAL (@DigitalTob) August 8, 2025
আরও পড়ুন: Rajarhat: ট্যাংরা কাণ্ডের ছায়া! দেনার দায়ে আত্মহত্যার চেষ্টা পরিবারের, মৃত ২
ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর: ১৫ দিন বা তার কম হলে ৩০০০, ১৫ দিনের বেশি হলে সপ্তাহপ্রতি ১৫০০। কনস্টেবল ও হেড কনস্টেবল: ১৫ দিন বা তার কম হলে ২৫০০, বেশি হলে সপ্তাহপ্রতি ১২৫০।
সেক্টর অফিসার / সেক্টর পুলিশ অফিসার এককালীন ১০,০০০ ভাতা।এছাড়া, ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা নির্বাচনের কাজে যুক্ত হলে এক মাসের বেসিক বেতন পাবেন।নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই এই নতুন ভাতা কাঠামোর নির্দেশিকা জারি হয়েছে (Allowance Hike)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






