রাজ্যের খবর

Drug Bust: পুলিশের হাতে ধৃত তিন পাচারকারী, বাজেয়াপ্ত ৫৭০ গ্রাম হেরোইন

Kolkata STF, Jangipur Crime Branch and Suti Police arrest three youths with 570 grams of heroin near Sujonipara railway station.

Truth Of Bengal: শনিবার গভীর রাতে কোলকাতা এসটিএফ, জঙ্গিপুর ক্রাইম ব্রাঞ্চ এবং সুতি থানা পুলিশের যৌথ উদ্যোগে গোপন সূত্রে খবর পেয়ে সুজনিপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ৫৭০ গ্রাম হেরোইন সহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ(Drug Bust)। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম, সাহির আলি, ইকবাল খাঁন এবং রোনান খাঁন। ধৃতদের সকলের বাড়ি মনিপুর। গতকাল রাতে কোলকাতা এসটিএফ, জঙ্গিপুর ক্রাইম ব্রাঞ্চ এবং সুতি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে সুজনিপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা সন্দেহজনক অবস্থায় তিনজনকে আটক করে পুলিশ। তাদের কাছে তল্লাশি চালিয়ে ৫৭০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ।

[আরও পড়ুনঃ Biswa Bangla Biswabidyalay: ২৮ আগস্ট পরীক্ষার স্থগিত রাখার সিদ্ধান্ত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের, শুরু রাজনৈতিক তরজা]

ফরাক্কার এসডিপিও সেখ শামসুদ্দিন জানান, গতকাল রাতে সুজনিপাড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা তিন জনের কাছ থেকে মোট ৫৭০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে(Drug Bust)। আজ ধৃতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হয়েছে ১০ দিনের পুলিশ হেপাজত অবেদন জানিয়ে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

পুলিশের প্রাথমিক অনুমান মনিপুর থেকে মুর্শিদাবাদে হেরোইন পাচার করতে এসে তিন যুবক, সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে তাদের কাছে তল্লাশি চালিয়ে ৫৭০ গ্রাম হেরোইন উদ্ধার হয়(Drug Bust)। কোথা থেকে হেরোইন গুলো নিয়ে এসেছিল, কোথায় পাচারের করতো, তা তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।

Related Articles