রাজ্যের খবর

Drug Bust: রানীনগরে ফেনসিডিল সহ গ্রেফতার দুই যুবক

Raniganj police arrested two youth and seized 178 Phensidyl bottles during a late-night raid in Purulia’s Old Dighari.

Truth Of Bengal: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল রানীনগর থানার পুলিশ। সোমবার গভীর রাতে পুরাতন দিঘরি গ্রামের দিঘরি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালিয়ে ১৭৮ বোতল ফেনসিডিল সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ(Drug Bust)। পুলিশ সুত্রে জানা যায়, ধৃতদের নাম তপন শেখ (৩০) ও জাহাঙ্গীর শেখ (৩০)। ধৃত দু’জনের বাড়ি রানীনগর থানার পুরাতন দিঘরি গ্রামে।

[আরও পড়ুনঃ Brazil Squad: বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল দলে চমক, বাদ নেইমার-ভিনি]

গতকাল গভীর রাতে রানীনগর থানার পুরাতন দিঘরি গ্রামের দিঘরি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালায় পুলিশ। সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে একটি মোটরসাইকেল আটক করা হয়(Drug Bust)। মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারপর দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশ প্রাথমিক অনুমান ধৃতরা মাদক পাচারের সঙ্গে জড়িত। মঙ্গলবার ধৃত দু’জনকে আদালতে পাঠায় পুলিশ। তবে কোথায় এই মাদক নিয়ে এসেছিল এবং কোথায় পাচার করতো তার তদন্ত করে দেখছে রানীনগর থানার পুলিশ।

Related Articles