রাজ্যের খবর

Drug Bust: শিলিগুড়ির মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকা থেকে পাঁচ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার ৩

Darjeeling's Bidhan Nagar Police seized 40 kg of cannabis worth ₹5 lakh from a four-wheeler near Murarigunj checkpost.

Truth Of Bengal: বড়সড় সাফল্য পেল দার্জিলিং জেলা পুলিশের বিধান নগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ(Drug Bust)। এরপর সেখানে একটি মাল বজায় চার চাকা গাড়ি আটক করে। এবং তল্লাশি চালাতেই চক্ষু চরক গাছ পুলিশের প্লাস্টিকের নিচে থেকে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা। এরপরেই এই ঘটনায় চার চাকা গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ বিহার বিধানসভা নির্বাচন: শরিকদের মধ্যে আসন নিয়ে দ্বন্দ্ব, চাপে এনডিএ

ধৃতদের নাম দিলীপ বিশ্বাস (৪০) রতন বর্মন (৩১) বিশ্বরূপ সরকার (১৯)। দিলীপ কোচবিহার জেলার মাথাভাঙ্গা রতন কোচবিহারের কোতোয়ালি এবং বিশ্বরূপ দার্জিলিং জেলার রাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা(Drug Bust)। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে ওই চারচাকা গাড়ি থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

উদ্ধার হওয়া গাজা কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল বহরমপুরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল অর্থাৎ রবিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধান নগর থানার পুলিশ।

Related Articles