Ganja Seizure: লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার ১, ঘটনায় চাঞ্চল্য
Police recovered 80 kg of cannabis worth lakhs from Phulia, Nadia. One person, a handloom worker, was arrested. Family claims innocence as police investigate possible drug network.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া দিব্যডাঙ্গা এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে(Ganja Seizure)। ধৃত ব্যক্তির নাম বিশ্বনাথ দাস। জানা গিয়েছে, তিনি পেশায় একজন তাঁত শ্রমিক। পুলিশ সূত্রে খবর, গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের এসডিপিও সবিতা ঘাটওয়াল, শান্তিপুর সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালী এবং ফুলিয়া ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান।
[আরও পড়ুনঃ ভারতের জলসীমায় পাকিস্তানি মৎসজীবী, উপকূলরক্ষী বাহিনী ও বিএসএফের হাতে গ্রেফতার ১৫]
বিশ্বনাথ দাসের পরিবার দাবি করেছে, তিনি মাদক কারবারের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। পরিবারের বক্তব্য, তাদের এক নিকট আত্মীয়ই কিছু প্যাকেট রেখে গিয়েছিলেন, তবে তারা জানতেন না ওই প্যাকেটগুলিতে কী রয়েছে(Ganja Seizure)। আজ পুলিশের হানার পরই তারা জানতে পারেন মজুদ করা ছিল গাজ। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং একজনের গ্রেফতারের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লেও হতবাক অনেকেই। অন্যদিকে এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






