আন্তর্জাতিক

US Tariffs: আমেরিকায় ডাকযোগে পণ্য পাঠানো বন্ধ করল একাধিক দেশ, এবার তালিকায় অস্ট্রেলিয়াও

দেশটির ডাকবিভাগ অস্ট্রেলিয়া পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোয় বেশিরভাগ ধরনের পণ্য পাঠানো আপাতত বন্ধ থাকবে

Truth of Bengal: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির জেরে একে একে একাধিক দেশ ডাকযোগে পণ্য পাঠানো বন্ধ করছে। সেই তালিকায় মঙ্গলবার যোগ দিল অস্ট্রেলিয়া। দেশটির ডাকবিভাগ অস্ট্রেলিয়া পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও পুয়ের্তো রিকোয় বেশিরভাগ ধরনের পণ্য পাঠানো আপাতত বন্ধ থাকবে “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত”। তবে ছাড় থাকছে কিছু ক্ষেত্রে ১০০ মার্কিন ডলারের কম মূল্যের উপহার, চিঠি ও নথি এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে (US Tariffs)।

আরও পড়ুনঃ Brazil Squad: বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল দলে চমক, বাদ নেইমার-ভিনি

অস্ট্রেলিয়ার আগে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ একই পদক্ষেপ নিয়েছে। অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ভারত ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই মার্কিনমুখী ডাক সেবা আংশিক বন্ধ করেছে। জাপান ঘোষণা করেছে, বুধবার থেকে ১০০ ডলারের বেশি মূল্যের উপহার বা বিক্রয়ের জন্য পণ্য আর পাঠানো যাবে না। তাইওয়ানও মঙ্গলবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ‘মার্চেন্ডাইজ টাইপ মেইল’ পাঠানো বন্ধ করেছে (US Tariffs)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ২৯ অগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় ছোট প্যাকেজের উপর যে কর মওকুফ ছিল, তা তুলে নেওয়া হবে। ফলে আন্তর্জাতিক ডাক পরিষেবা ও কুরিয়ার সংস্থাগুলোর জন্য বাড়তি ঝামেলা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া পোস্টের নির্বাহী জেনারেল ম্যানেজার গ্যারি স্টার বলেন, “গ্রাহকদের নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক ডাক পরিষেবা দেওয়া আমাদের লক্ষ্য। আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি বলে হতাশ, তবে জটিল ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে সাময়িকভাবে আংশিক স্থগিতাদেশ জারি করা জরুরি হয়ে পড়েছে। এতে আমাদের গ্রাহকদের জন্য কার্যকর সমাধান বের করার সময় মিলবে (US Tariffs)।”

Related Articles