Heavy Rainfall: কলকাতা সহ ১০ জেলায় অতিভারী বৃষ্টির ‘অ্যালার্ট’, নিম্নচাপের ভ্রুকুটি!
Weather alert for West Bengal with forecast of storms, floods, and landslides across South and North Bengal.
Truth Of Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় সেটি উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড অভিমুখে এগোবে বলে মনে করা হচ্ছে(Heavy Rainfall)। তবে এখনই পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা কম। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সোমবারই সাগরের বুকে ওই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে আরও কয়েক দিন দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
[আরও পড়ুনঃ Zodiac Predictions: কাদের হতে হবে সাবধান? কাদের হাতে থাকবে সমাধান? পড়ুন রাশিফল]
আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে(Heavy Rainfall)। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
FB POST: https://www.facebook.com/truthofbengal
রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে(Heavy Rainfall)। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হতে পারে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।






