দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা, সতর্কবার্তা প্রশাসনের
Danger of cyclone Dana in South Bengal, warning of the administration to prevent disaster

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : হাওয়া অফিস রিপোর্টে জানা যায় দক্ষিণ আন্দামান সাগরের একটি ঘূর্ণবাত রবিবার সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণবাত মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। ওড়িশার উপকূলের দিকে এগিয়ে আসবে বলে অনুমান করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কালীপুজোর আগে দানার ঝাপটা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সাগরদ্বীপ থেকে আর ৭৭০ কিমি দূরে রয়েছে ‘দানা’।
তেমনি দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন এলাকা বেশিরভাগ নদীর তীরবর্তী এলাকায় সেখানে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং ঝড়খালি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দিতে মাইকিং এলার্ট। পাথরপ্রতিমা বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের আটোসাটা নিরাপত্তা মধ্যে সাধারণ মানুষের সতর্কবার্তা দিচ্ছেন। সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী।
নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। পাশাপাশি মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে আর না যায় সেজন্য চলছে মাইকিং, এবং মাঝ সমুদ্রে রয়েছে যে সমস্ত টলারগুলো রয়েছে তাদের দ্রুত ফিরে আসা নির্দেশ পাঠানো হয়েছে। অপরদিকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বকখালি গতকালের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞ জারি করা হবে কিনা তা জানানো হবে। সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক মহল।






