রাজ্যের খবর

Churni River: ঘন কচুরিপানার গ্রাসে স্তব্ধ নদীপথ, হতাশায় মৎস্যজীবীরা

নদীপথ দিয়ে যাতায়াত করতে যেমন মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে নদীপথ।

মাধব দেবনাথ,নদিয়া: সীমান্তবর্তী এলাকার গুরুত্বপূর্ণ নদীপথ চূর্ণী নদী। এবার সেই চূর্ণি নদী পরিণত হয়েছে কচুরিপানাতে। ইতিমধ্যে গোটা নদীটিকে গ্রাস করে ফেলেছে এই কচুরিপানা। নদীপথ দিয়ে যাতায়াত করতে যেমন মানুষের সমস্যায় পড়তে হচ্ছে, তেমনি জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে নদীপথ। এমত পরিস্থিতিতে নদীর তীরবর্তী এলাকার মানুষের জীবন জীবিকাতে পড়ছে ঘাটতি। অনেকেই আছেন মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। ঘন কচুরিপানায় নদীপথ স্তব্ধ হয়ে যাওয়ায় এখন দিশেহারা তীরবর্তী এলাকার মানুষ (Churni River)।

আরও পড়ুন: Municipal Corruption: আসানসোল পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বিস্ময় প্রকাশ বিচারপতির

নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ বিধানসভার চূর্ণী নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় মানুষ। তাদের দাবি, একদিকে যেমন বন্ধ হয়েছে নৌকা চলাচল, অন্যদিকে করতে পারছেন না প্রতিমা বিসর্জন। গোটা নদীকে কচুরিপানা গ্রাস করার একটাই কারণ চন্দননগর থেকে বেনালি দিয়ে এসে এই কচুরিপানার অতিরিক্ত বৃদ্ধি পায়, যার কারণে সব থেকে বড় সমস্যায় পড়েছে মৎস্যজীবীরা। নদীতে জাল ফেলার জায়গা পর্যন্ত নেই। যার কারণে হতাশায় ভুগছে মৎস্যজীবীরা। তারা চাইছেন এই কচুরিপানা মুক্ত হোক, নদী তার গতিপথ ফিরে পাক, না হলে আগামী দিনে হারিয়ে যাবে এই চূর্ণী নদীর অস্তিত্ব (Churni River)

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/                                                   ।

Related Articles