কলকাতা

Municipal Corruption: আসানসোল পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বিস্ময় প্রকাশ বিচারপতির

বেআইনি নির্মান ভাঙা বন্ধ করতে দু’দফায় টাকা তোলার অভিযোগ করা হয়েছে।

Truth Of Bengal: আসানসোল পুরসভার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। বেআইনি নির্মান ভাঙা বন্ধ করতে দু’দফায় টাকা তোলার অভিযোগ করা হয়েছে (Municipal Corruption)। আর টাকা তোলার ধরন শুনে বিস্ময় প্রকাশ করেছেন হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত।

[আরও পড়ুন: Asansol: রূপনারায়ণপুরে বিদ্যুৎ দফতরে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ]

মামলাকারী আইনজীবীর অভিযোগ, “২০ লাখে বেআইনি নির্মাণ ভাঙা রদ। ২০ লাখ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ। আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি। প্রথম দফায় ২০ লাখ দেওয়ার পর, ফের ২০ লাখ টাকা দাবি। বারবার এভাবেই টাকা চাইছে পুরসভা।”

FB POST: https://www.facebook.com/share/v/14JvAF8rz8J/

এদিন মামলা শোনার পর গর্জে ওঠেন বিচারপতি। তিনি বলেন, “কীভাবে আসানসোল পুরসভা ২০ লক্ষ টাকা নেয় (Municipal Corruption)? আজই আসানসোল পুরসভার বিরুদ্ধে FIR করে আসুন। ঘটনা জানিয়ে অভিযোগ করুন৷ আজই FIR করুন। সোমবার মামলার জরুরি শুনানি করবে আদালত।”

একটি কারখানার সম্প্রসারণ চেয়ে আবেদন করেছিল সংস্থার। প্রাথমিক ভাবে মতামত দিলেও পরে সেই আবেদনের বিপরীতে বেঁকে বসে আসানসোল পুরসভা। পুরনিগম কারখানাটিকে বেআইনি নির্মাণ বলে ভাঙার নোটিস ধরিয়ে দেয়।

৫ জুলাই ডিমোলিশন দিন ২০ লক্ষ টাকা দেওয়া হলে নির্মানটি ভাঙা রদ হয়। কিন্তু পরে ফের ২০ লাখ টাকা দাবি করেছেন পুরনিগম। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় ওই সংস্থা। শুক্রবার সেই মামলার জরুরি শুনানির আবেদন করো আদালতে দৃষ্টি আকর্ষণ করে সংস্থার আইনজীবী হরেরাম সিং।

Related Articles