জয়ন্ত সিংয়ের মাথায় হাত রয়েছে নেতাদেরই ! সৌগতের মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি

THE TRUTH OF BENGAL : আড়িয়াদহ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার জয়ন্ত সিং। তিনি গ্রেফতার হলেও তাকে নিয়ে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বলা ভালো নেতারা একে অপরের দিকে যেন আঙুল তুলছেন। তা এবার যেন অন্য মাত্রা পেল । প্রথমে তৃণমূল বিধায়ক মদন মিত্র যেন আঙুল তুলেছিলেন সৌগত রায়ের দিকে । এবার আসরে সৌগত রায় । পাল্টা যেন সৌগত রায় আঙুল তুললেন এই ঘটনায় মদন মিত্রের দিকেই । সৌগত রায় এখানে যে কথা বলছেন তা যেন ঠিক মদন মিত্রের দিকেই বল ঠেললেন । তিনি বললেন যখনই জনপ্রতিরোধ তৈরি হবে তখনই নেতারা মাথা থেকে হাত সরিয়ে নেন। মানুষের প্রতিরোধ দরকার। আর সেই প্রতিরোধ জয়ন্ত সিং এর বিরুদ্ধে গড়ে উঠেছে । জনপ্রতিরোধ গড়ে ওঠায় নেতারা জয়ন্তের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছেন বলে সৌগত রায় দাবি করেছে।
সৌগত এ প্রসঙ্গে আরও বলেছেন , তিনি জানিয়েছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হতে হবে । তাহলেই এই সমস্ত জয়ন্ত সিংদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এলাকায় প্রভাব খাটাতে জয়ন্তদেরকে অনেকেই মদত দিয়ে থাকেন বলেও সৌগত উল্লেখ করেছেন আর সেখানেই মানুষ রুখে দাঁড়িয়েছে। জন প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা কিছুই করতে পারবে না বলেই মন্তব্য সৌগত রায়ের । সৌগত রায়ের বক্তব্যে উঠে এসেছে, জনপ্রতিরোধ হলে নেতারা মাথা থেকে হাত সরিয়ে নেন , এখানে কোন নেতার কথা বলা হয়েছে তা অবশ্য উল্লেখ করেননি অনেকেই মনে করছেন অবশ্য মদন মিত্রের কথাই বলা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে উত্তাল রাজ্য রাজনীতি।




