মালদা সফরে মুখ্যমন্ত্রী, লক্ষ্মীর ভান্ডার নিয়ে করলেন বড় ঘোষণা
Chief Minister on Malda visit, makes big announcement about Lakshmi Bhandar

Truth Of Bengal: উত্তরবঙ্গ সফরে বেরিয়ে প্রথম দিনই মালদা পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমে তিনি মালদা পৌঁছান, এর পর মঙ্গলবার ইংরেজবাজারের সভায় যোগ দেন তিনি। একাধিক ঘোষণার মাধম্যে এদিনের সভা শেষ করেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বাংলার বাড়িসহ নানা বিষয়ে তিনি বলেছেন এই সভায়।
মালদা সফরে মুখ্যমন্ত্রী, লক্ষ্মীর ভান্ডার নিয়ে করলেন বড় ঘোষণা pic.twitter.com/IllDBuoQxN
— TOB DIGITAL (@DigitalTob) January 21, 2025
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, ‘‘যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। এটা মা বোনেদের ভান্ডার। এই ভান্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না। ওদের পড়তে দিন। দেখবেন মেয়েরাই একদিন সংসার চালাবে।’’
সঙ্গে আবাসের টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগিয়ে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ঘরের টাকা দেয়না। তা সত্বেও ১২ লক্ষ পরিবারের কাছে টাকা দিয়েছি। আরও ১৬ লক্ষ পরিবারকে দেওয়া হবে। বাড়ি নিয়ে সমীক্ষা হয়েছে। আগামী দেড় বছরে বাড়ি হবেই নিশ্চিন্ত থাকুন। আমরা যা বলি তাই করি।’’






