রাজ্যের খবর
Trending

“জঙ্গলমহলে পর্যটন সার্কিট হবে” ঝাড়গ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Chief Minister announced in Jhargram that "Tourism circuit will be made in Jangalmahal".

The Truth Of Bengal: মঙ্গল ও বুধবার পুরুলিয়া-বাঁকুড়ায় প্রশাসনিক সভা করে প্রচুর সরকারি পরিষেবা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রাম থেকেও জেলার মানুষের হাতে তুলে দিলেন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যুতে তিনি এদিনও আক্রমণ করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। গ্যাসের দাম নিয়ে সরব হয়ে বলেন, ১ হাজার টাকার গ্যাসে রান্না হয় বিনা পয়সার চাল। আর ওরা যদি ক্ষমতায় আসে, গ্যাসের দাম ১৫০০ থেকে ২০০০ টাকা করে দিতে পারে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর ঢেলে সাজিয়েছিলেন ঝাড়গ্রামের পর্যটন। একসময় যেখানে বোমা-গুলিতে উত্তপ্ত হয়ে থাকতো, সেই জঙ্গলমহল এখন শান্ত। আগেই জঙ্গলমহলে পর্যটন সার্কিট গড়ে তোলার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গ আবারও উল্লেখ করেন। পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনকে পর্যটন সার্কিট করতে বলেন। এই পর্যটন সার্কিট ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝিলমিল হয়ে বাঁকুড়া-বিষ্ণুপুর, মুকুটমণিপুর হয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যন্ত বিস্তৃত হবে।

একটা সময় রোজই রক্তঝরা দিন দেখতে হতো জঙ্গলমহলবাসীকে। এদিন সেই জঙ্গলমহলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি এখানে ঘুরে বেড়িয়েছি। এখন জঙ্গমহলে আর রক্ত ঝরে না। আগামী দিনেও যেন আর না ঝরে রক্ত।

এদিন সভামঞ্চ থেকে সারি এবং সারনা ধর্মকে কেন্দ্রের স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঝাড়গ্রামের ছেলে মেয়েদের খেলাধুলো প্রসঙ্গে বেশ আশাবাদী শোনার মুখ্যমন্ত্রীকে। তার প্রত্যাশা, এখানকার ছেলেমেয়োরা একদিন অলিম্পিক্সে যাবে। মুখ্যমন্ত্রীর কথায়, তিরন্দাজিতে আদিবাসীদের ধারে পাশে কেউ নেই। ঝাড়গ্রামের ছেলে-মেয়েদের নিয়ে বেশ প্রত্যয়ী শোনায় মুখ্যমন্ত্রীকে।

FREE ACCESS

Related Articles