রাজ্যের খবর

Chairman Outreach: ‘দুয়ারে চেয়ারম্যান’ কর্মসূচি শুরু সিউড়িতে: এবার নাগরিক পরিষেবা পৌঁছে যাবে সহজেই

এই কর্মসূচির মাধ্যমে পৌরসভার অন্তর্গত ২১টি ওয়ার্ডে তিনি সশরীরে উপস্থিত থেকে এলাকাবাসীর অভিযোগ, অভাব-অভিযোগ, পরিকাঠামোগত সমস্যা ও সরকারি পরিষেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করবেন

পার্থ দাস, সিউড়ি: সিউড়ি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নাগরিক পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছচ্ছে কি না, তা খতিয়ে দেখতে অভিনব উদ্যোগ নিচ্ছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী। আগামী ৮ই অগস্ট থেকে শুরু হচ্ছে তাঁর ‘দুয়ারে চেয়ারম্যান’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে পৌরসভার অন্তর্গত ২১টি ওয়ার্ডে তিনি সশরীরে উপস্থিত থেকে এলাকাবাসীর অভিযোগ, অভাব-অভিযোগ, পরিকাঠামোগত সমস্যা ও সরকারি পরিষেবার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করবেন (Chairman Outreach)।

আরও পড়ুনঃ Cooch Behar: কালো পতাকা দেখিয়ে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান! গাড়ির ওপর হামলার অভিযোগ

এই উদ্যোগের মাধ্যমে জানা যাবে, শহরের কোন ওয়ার্ডে পানীয় জলের ব্যবস্থা নেই, কোথাও রাস্তাঘাট বেহাল, কোথাও আবার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ রাজ্য সরকারের ৬৪টি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকভাবে পাচ্ছেন কি না, সেটাও খতিয়ে দেখবেন চেয়ারম্যান নিজে। এই প্রসঙ্গে চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী জানান, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য শহরের প্রতিটি নাগরিককে সঠিক পরিষেবা প্রদান করা এবং জনপ্রতিনিধিরা তাঁদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কি না, তা খতিয়ে দেখা। কোনও এলাকায় যদি বিক্ষোভের পরিবেশ তৈরি হয় বা মানুষের মধ্যে ক্ষোভ থাকে, সেটাও সরেজমিনে বোঝা যাবে (Chairman Outreach)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররাও। দলমত নির্বিশেষে সকলে মিলেই ওয়ার্ড পরিদর্শনে সঙ্গ দেবেন। শাসক দল সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ। এলাকাবাসী এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ‘ আমাদের সমস্যা বলতে পৌরসভায় যাওয়া অনেক সময় সম্ভব হয় না। এবার চেয়ারম্যান নিজেই বাড়ির সামনে এসে শুনলে হয়তো দ্রুত সমস্যার সমাধান হবে।’ জেলার অন্যান্য পৌরসভা বা ব্লকে ‘দুয়ারে সরকার’, ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এবার সেই তালিকায় যোগ দিল  ‘দুয়ারে চেয়ারম্যান’ কর্মসূচি। সাধারণ মানুষের অভাব-অভিযোগকে গুরুত্ব দিয়ে সরাসরি মাঠে নামার এই প্রয়াস রাজনীতির ঊর্ধ্বে গিয়ে নাগরিক পরিষেবা উন্নয়নের এক বাস্তব উদ্যোগ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল (Chairman Outreach)।

Related Articles