Mohammed Siraj: ইংল্যান্ড সিরিজে সিরাজের দুরন্ত পারফরম্যান্সের কারণ ফাঁস করলেন ভাই ইসমাইল
শেষ টেস্টের অন্তিম দিনে বল হাতে যেভাবে সিরাজ ভারতকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা এককথায় অভূতপূর্ব।
Truth of Bengal: চলতি বছরের ভারত বনাম ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সিরাজ। ওভালে শেষ টেস্টে দুই ইনিংসে হায়দরাবাদি পেসার ঝুলিতে পুড়েছেন মোট ৯ উইকেট। রান দিয়েছেন ১৯০। শুধু তাই নয়, শেষ টেস্টের অন্তিম দিনে বল হাতে যেভাবে সিরাজ ভারতকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তা এককথায় অভূতপূর্ব। এরপরই ম্যাচ শেষে সিরাজের এমন পারফরম্যান্সে কারণ সংবাদ মাধ্যমের কাছে উন্মোচন করলেন তাঁর ভাই মহম্মদ ইসমাইল (Mohammed Siraj)।
একটি বহুল পরিচিত ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ইসমাইল জানান, ‘সিরাজ তাঁর শারিরীক ক্ষমতা বজায় রাখার জন্য সুশৃঙ্খল জীবন-যাপন করেন। বিশেষ করে বাইরের খাবার সে একপ্রকার ছুঁয়েও দেখে না। এমনকি পিৎজা, ফাস্ট ফুড-ও না। আমাদের স্প্যাশাল হায়দরাবাদের খাবার বিরিয়ানি-ও খুব কম খান সিরাজ। বাড়ির তৈরি খাবার ওর বেশি পছন্দ। এর থেকেই বোঝা যায় সিরাজ নিজের শরীর কতটা যত্নবান (Mohammed Siraj)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
সিরাজ চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফতি ভারতীয় দলে সুযোগ পাননি। তাঁকে ছাড়াই টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। কিন্তু সেই সময় দলে সুযোগ না পেলেও সিরাজ একেবারেই হতাশ হয়ে ভেঙে পড়েননি বলেও সংবাদমাধ্যমকে জানান ইসমাইল। এই প্রসঙ্গে তিনি জানান, ‘কঠিন ওই সময়ে সিরাজ নিজেকে নিয়ম করে দুইবেলা শারিরীক কসরত ও কঠিন অনুশীলনের মাধ্যমে ডুবিয়ে রেখেছিলেন। যেখানে যেখানে খামতি রয়েছে সেগুলি পূরণ করার চেষ্টা করে গিয়েছেন। যাতে আবার জাতীয় দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করে দিতে পারেন। সেটাই ও করে দেখাল এবারের ইংল্যান্ড সিরিজে।’ প্রসঙ্গত, সিরাজ এবারের ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে মোট ২৩টি উইকেট ঝুলিতে পুড়েছেন। তাঁর গড় ৩২.৪৩ (Mohammed Siraj)।






