রাজ্যের খবর

চড়ক বাঙালীর এক প্রাচীনতম উৎসব, জানেন চড়ক কী ?

Chadak is one of the oldest Bengali festivals, do you know what Chadak is?

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া :  বাংলার চড়ক এক অন্যতম উৎসব। মূলত শিব ঠাকুরের আরাধনা, না্‌ গান কর হয়। এই চড়কের দিনে বিভিন্ন সনাতন ধর্মের মানুষ মনস্কামনার জন্য মানত করেন। কয়েটকা দিন কঠোর সন্ন্যাস ব্রত পালন করার পর চরকের দিনে সন্ন্যাস যারা ন্যান তারা গাজন বের করেন, ঝাঁপ দেন।

দেবাদিদেব মহাদেব কে নিজের শরীরের রক্ত দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করেন। তাই উঁচু জায়গা থেকে ঝাঁপ , আগুন দিয়ে যাওয়া, ছুরি ও কাঁটার উপর দিয়ে লাফানো ইত্যাদি নিয়ম হয়ে আসছে এখনও। তেমনই ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় ৬০০ বছরের বেশি পুরাতন নারনা পঞ্চানন্দ বাবার মন্দির । প্রায় ৬০০ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে তুলারাম ঘোষ এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরের পাস দিয়েবেকসময় বয়ে যেত কৌশিকী নদী যা আজ মন্দিরের পাশে পুকুর রূপে আজও রয়েছে। সেই পুকুরে স্নান করে বাবার পুজোর কাজ শুরু করেন ভক্তরা।

মূলত ৭ দিন ব্যাপি অনুষ্ঠান উপলক্ষে মেলা বসে। গাজনের এই পূজায় হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও আশেপাশে জেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয় বলে জানালেন সেবাইত বংশের সদস্য প্রীতিময় ঘোষ । কথিত আছে এই পুকুরে ভেসে আসা একটি ঘট কে শিবির আধার রূপে পূজা করা হয় বলে জানালেন এই মন্দিরের অপর সেবাইত অমিত ঘোষ।

Related Articles