রাজ্যের খবর

BSF Shooting: দুই বিএসএফ জওয়ানের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ানের পাহারঘাটি এলাকায়।

Truth Of Bengal: দুই বিএসএফ (BSF) জওয়ানের মধ্যে বচসা গড়ায় প্রাণঘাতী সংঘর্ষে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক বিএসএফ জওয়ান রতন সিং-এর (BSF Shooting)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ানের পাহারঘাটি এলাকায়। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: NEET Topper: দেশের মধ্যে ২০তম, NEET-এ সাফল্য অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল রূপায়ণ]

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দুই জওয়ানের মধ্যে কোন ব্যক্তিগত কারণে বিবাদ শুরু হয়, দেখতে দেখতে গুলিও চলে। গুলিবিদ্ধ হন বিএসএফ জওয়ান রতন সিং। তড়িঘড়ি তাঁকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন (BSF Shooting)।

FB POST: https://www.facebook.com/share/p/1FeLYonsjG/

ঘটনার খবর পাওয়ার পর সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ও বিএসএফ যৌথভাবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিএসএফ জওয়ান ঘটনাস্থল থেকে পলাতক (BSF Shooting)। তাঁর খোঁজে তল্লাশি চলছে। জঙ্গিপুর জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, “ঘটনাটি বিএসএফের অভ্যন্তরীণ বিরোধের ফল। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।”

Related Articles