রাজ্যের খবর

NEET Topper: দেশের মধ্যে ২০তম, NEET-এ সাফল্য অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল রূপায়ণ

এর আগে ২০২5 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল।

Truth Of Bengal: আবারও বাংলার গর্ব হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার রূপায়ণ পাল (NEET Topper)। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG 2025-এ দেশজুড়ে ২০তম স্থান এবং রাজ্যে সম্ভবত প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। তার এই অভূতপূর্ব সাফল্যে আনন্দে আত্মহারা বর্ধমান শহরবাসী। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এবং স্বেচ্ছাসেবী সংগঠন রূপায়ণকে শুভেচ্ছা ও সম্বর্ধনা জানাতে এগিয়ে এসেছে।

[আরও পড়ুন: Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা]

রূপায়ণের লক্ষ্য দিল্লির AIIMS-এ ভর্তি হয়ে চিকিৎসক হওয়া। এর আগে ২০২5 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিল। মধ্যমিকে চমৎকার ফল করার পর থেকে সে একের পর এক নজির গড়েই চলেছে।

FB POST: https://www.facebook.com/share/p/19DSdGbpEG/

তার এই ধারাবাহিক সাফল্যে গর্বিত বর্ধমানের মানুষ। রূপায়ণের শিক্ষক-শিক্ষিকারাও তার মেধা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে রূপায়ণকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা পুলিশ প্রশাসন, বর্ধমান পৌরসভা, বিধায়ক, জেলা পরিষদসহ নানা স্তরের মানুষ তাকে উৎসাহ দিয়েছেন। তার এই অগ্রযাত্রা অনেক পড়ুয়াকে অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন শিক্ষামহল (NEET Topper)।

Related Articles