তোর্সা নদীতে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ
Body of unidentified person found in Torsa river

The Truth Of Bengal : বিশ্বদীপ সাহা, কোচবিহার : তোর্সা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে কোচবিহার শহরের নিরঞ্জন ঘাট এলাকায়। ওই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ ভেসে যাওয়ার পর ওই ব্যক্তির দেহ তলিয়ে যায়। পরে স্থানীয়রা সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। তারপর দেহ না খুঁজে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে মৃতদেহ খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ ১ ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর ওই ব্যক্তির দেহ উদ্ধার করতে সক্ষম হয় সিভিল ডিফেন্সের কর্মীরা। পরে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, তোর্সা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি ঝাড়গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তিনি তোর্সা নদীতে কি করতে এসেছিলেন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।






