ভাঙন আটকাতে তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছে পদ্ম শিবির
BJP to hold meeting soon to prevent split
Truth Of Bengal: হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপসী মন্ডল এর শাসক দলে যোগদানের পর সতর্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দলের বিধায়কদের ভাঙ্গন আটকাতে এবার সমন্বয়ে বৈঠকের ভাবনা শীর্ষ নেতৃত্বের। সময় এবং দিন নির্ধারিত না হলেও চলতি মাসের মধ্যেই দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা সুনীল বানসালদের।
সেই বৈঠকে যেমন সাংগঠনিক নেতারা থাকবেন রাজ্যের, ঠিক তেমনি বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বিধায়করাও থাকবেন। এর আগেও একাধিকবার বিধায়কদের সংগঠনমুখী করতে একাকী উদ্যোগ নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত।
কিন্তু বিধানসভার সদস্যদের অনেকেরই সংগঠনে কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিধানসভা ব্যতীত সংগঠনের কাজে তাদের পাওয়া যায় না বলে আক্ষেপও করেছে শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে তাদের সংগঠনমুখী করতেও কড়া নির্দেশিকা জারি করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।






