রাজ্যের খবর

School Makeover: “খুদেদের পাড়ায় খুদেদের সমাধান “- পাণ্ডবেশ্বর বিধানসভার স্কুলে এক অভিনব উদ্যোগ

Pandaveswar MLA upgraded sanitation and facilities at Bongram Primary School in Faridpur block with support from District Magistrate.

Truth Of Bengal: পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। খুনসুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক ও সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পোন্নামবলাম আই এস(school makeover)। সমস্যা কথা শুনে তড়িঘড়ি বাচ্চাদের বাথরুমের আধুনিকরণ স্কুলের আধুনিকরণের ব্যবস্থাও করলেন মাননীয় বিধায়ক।

[আরও পড়ুনঃ Jaiswal: আইসিসি-র ব্যাটিং ক্রম তালিকার প্রথম পাঁচে যশস্বী, উত্থান হল সিরাজের]

বাচ্চাদের মধ্যে ফুটবল,খেলার সামগ্রী, অংকন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপন করলেন। মাননীয় জেলাশাসক বলেন, এক অভিনব উদ্যোগ, আমি আমাদের পাড়া আমাদের সমাধান এসেছিলাম কিন্তু এখানে দেখলাম খুদের পাড়ায় খুদেদের সমাধান(school makeover)। বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারেন না, আজ তাদের কথা শুনে নিজেকে ধন্য মনে করছি।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

অন্যদিকে বিধায়ক বলেন, তাদের বাথরুমের সমস্যা রয়েছে আমি আজকেই এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের সংস্কার করিয়ে দিচ্ছি(school makeover)। তাদের মধ্যে সময় কাটাতে পেরে ছোটবেলায় ফিরে গেলাম।