Betting App: অনলাইন বেটিং অ্যাপে ইডির নজরে ২৯ তারকা
সূত্রের খবর, ‘জঙ্গল রামি’, ‘ইয়োলো ২৪৭’ এবং ‘এ২৩’ নামের বিভিন্ন বেটিং অ্যাপের প্রচারে এই সেলেবদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
Truth of Bengal: বেটিং অ্যাপের প্রচারে যুক্ত থাকার অভিযোগে বড়সড় আইনি জটিলতায় জড়ালেন দক্ষিণী সিনেমার একাধিক জনপ্রিয় তারকা। বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগ্গুবতি, প্রকাশ রাজ সহ মোট ২৯ জন দক্ষিণী তারকা, ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। সূত্রের খবর, ‘জঙ্গল রামি’, ‘ইয়োলো ২৪৭’ এবং ‘এ২৩’ নামের বিভিন্ন বেটিং অ্যাপের প্রচারে এই সেলেবদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। রানা ও প্রকাশ রাজ ‘জঙ্গল রামি’-র প্রচারে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ। বিজয় ছিলেন ‘এ২৩’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Betting App)।
আরও পড়ুন: BJP Protest: বিজেপি বিধায়ককে মন্দিরের সামনে ‘গো ব্যাক’ স্লোগান শীতলকুচিতে
মাঞ্চু লক্ষ্মী যুক্ত ছিলেন ‘ইয়োলো ২৪৭’-এর সঙ্গে। অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় ইতিমধ্যেই এইসব অ্যাপ সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। তারপরেই নেমে পড়ে ইডি। প্রকাশ রাজ অবশ্য বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান, ২০১৬ সালে তিনি একটি গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তবে ২০১৭-র পর আর কোনও চুক্তি ছিল না। তিনি আরও জানান, তাঁর পুরোনো ভিডিও অনুমতি ছাড়াই ফের ব্যবহার করা হয়েছিল, পরে আপত্তি জানালে তা সরিয়ে নেওয়া হয়। তিনি যুবসমাজকে জুয়া থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন এবং বলেন, ‘ আমি সবসময়ই দায়িত্বশীল প্রচারের পক্ষে (Betting App)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
ঘটনার গভীরে পৌঁছতে তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি। যে ২৯ জন দক্ষিণী তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা হলেন যথাক্রমে – বিজয় দেবেরাকোণ্ডা, রানা দগগুবাটি, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নগল্লা, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দেরাজন, বাসন্তী কৃষ্ণান, শোভা শেট্টি, অমৃতা চৌধুরী, নয়নী পবনী, নেহা পাঠান, পাণ্ডু, পদ্মাবতী, ইমরান খান, বিষ্ণুপ্রিয়া, হর্ষ সাই, ভাইয়া সানি যাদব, শ্যামলা, টেস্টি তেজা, রীতু চৌধুরি, বান্দারু শেষ্যানি সুপ্রীথা প্রমুখ। এই ঘটনার জেরে আপাতত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় মুখ আইনি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন (Betting App)।






