কলকাতারাজ্যের খবর

Digital Milestone: বাংলা সহায়ক কেন্দ্রের নজিরবিহীন সাফল্য, নতুন রেকর্ড নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আজ এই ডিজিটাল লেনদেনের মাইলফলক বাংলার অগ্রগতির প্রতিচ্ছবি।

Truth of Bengal: বাংলা সহায়ক কেন্দ্র (BSK) রাজ্যের ডিজিটাল পরিকাঠামোয় এক নতুন ইতিহাস গড়ল। সম্প্রতি এই কেন্দ্রগুলি ১০০০ কোটি টাকারও বেশি ডিজিটাল লেনদেন সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে। এই অসাধারণ সাফল্যের কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তুলে ধরেছেন তাঁর এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি বার্তায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বিএসকের মাধ্যমে আমাদের সরকার মানুষের দরজায় পরিষেবা পৌঁছে দেওয়ার সংকল্প নিয়েই কাজ করে চলেছে। আজ এই ডিজিটাল লেনদেনের মাইলফলক বাংলার অগ্রগতির প্রতিচ্ছবি।” তিনি আরও উল্লেখ করেন, “এই কেন্দ্রগুলি শুধু একটি সেবাদান কেন্দ্র নয়, বরং এ রাজ্যের প্রশাসনিক সংস্কারেরও গুরুত্বপূর্ণ প্রতীক (Digital Milestone)।”

আরও পড়ুনঃ Shubhangshu Shukla: মহাকাশ অভিযানের ইতি! ১৪ জুলাই পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা

প্রসঙ্গত, বাংলা সহায়ক কেন্দ্র প্রকল্প চালু হয়েছিল রাজ্যের সাধারণ মানুষকে সরকারি প্রকল্প ও পরিষেবার সহজলভ্যতা নিশ্চিত করতে। গ্রামের প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহরের নাগরিক— সকলেই যাতে বাড়ির কাছেই সরকারি পরিষেবাগুলি পেতে পারেন, সেই লক্ষ্যেই গড়ে ওঠে এই কেন্দ্রগুলি। বর্তমানে রাজ্যজুড়ে হাজার হাজার বিএসকে কেন্দ্রে ট্যাক্স দেওয়া, রেশন কার্ড সংশোধন, জন্ম-মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন, খতিয়ান, জমির তথ্য, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী-সহ একাধিক পরিষেবা পাওয়া যাচ্ছে (Digital Milestone)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

তবে এই প্রকল্পের আরও বড় দিক হল এর সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো। সাধারণ মানুষকে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হয় না। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন, তথ্য যাচাই এবং লেনদেন—সবটাই করা যায় বিএসকের মাধ্যমে। এবং এই ডিজিটাল লেনদেনের পরিমাণই এবার ১০০০ কোটি টাকা ছাড়িয়ে গেল (Digital Milestone)।

Related Articles