
The Truth of Bengal: ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। অযোধ্যা ধামে ঘটা করে মন্দির উদ্বোধনের জন্য দেশজুড়ে প্রচার চলছে। রামের প্রতি ভক্তি থেকেই ধর্মপ্রাণ মানুষ,রামের জন্মস্থানে ছুটে যাচ্ছেন। ইতিমধ্যে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ প্রশাসনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভক্তদের রামজন্মভূমির খাসতালুকে বুঝেসুঝে যাওয়ার আবেদন করেছে। একথা মাথায় রেখে টেলিভিশনেও রামলালার উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর প্রক্রিয়া চলছে। ২২ জানুয়ারি, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোটা অনুষ্ঠানই দেখা যাবে টেলিভিশনের পর্দায়।
ডিডি নিউজ় এবং ডিডি ন্যাশনালে তা দেখা যাবে। যদিও দূরদর্শন আরও কিছু চ্যানেলের সঙ্গে লাইভ ফিড ভাগ করে নেবে। তবে অনেকে দূর থেকে রামলালার দর্শন করতে চান না। তাঁরা স্বচক্ষে রামের দর্শন করতে চান।সেই লক্ষ্যেই মালদার দুই যুবক মোটর বাইকে অযোধ্যা যাত্রা শুরু করেছেন। কোতয়ালি মন্দিরে পুজো দিয়ে এই যাত্রা করেছেন তাঁরা। কেন এই বাংলা থেকে অযোধ্যায় যাওয়া? পল্টু রায়ের বাড়ি কোতুয়ালী এলাকায়। অপরজন মৃন্ময় দাসের বাড়ি সাহাপুর এলাকায়।সম্পর্কে দুই বন্ধু। দুইজনে ভিন্ন পেশায় যুক্ত।
মালদহ জেলার দুই যুবক স্থানীয় দামোদর রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে রওনা হয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে।প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছে দুই বন্ধু। যাত্রা শুরুর সময় তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত। মালদহ থেকে বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। তাঁরা চাইছেন,৫০০বছরের স্বপ্নপূরণের আনন্দে সামিল হতে। কারণ ভগবান রামচন্দ্র ঘর পাওয়ায় তাতে নতুন ঠিকানা মিলেছে। এই ধর্মপ্রাণ মানুষরা ঝুঁকি নিয়েও উত্তরপ্রদেশের তীর্থ ভূমিতে পৌঁছাতে উদগ্রীব…






