ATM Attempt: স্বাধীনতা দিবসের আগে শিলিগুড়ির ভাল্লুকগাড়ায় এটিএম লুটের চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Four masked miscreants attacked an ATM with iron rods in Kharibari’s Bhallukgara block, but fled empty-handed.
Truth Of Bengal: স্বাধীনতা দিবসের আগে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ভাল্লুকগাড়া এলাকায় এটিএম লুঠের চেষ্টা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে বুধবার গভীর রাতে চারজন দুষ্কৃতী লোহার রড নিয়ে এটিএম এ ঢুকে এটিএম লুটের চেষ্টা করে। এরপরেই খবর পৌঁছায় খরিবারি থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে এটিএম মেশিন ভেঙ্গে টাকা লুটের চেষ্টা করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন টাকা নিয়ে যেতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা। যদিও দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
[আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর! অনুমতি চেয়ে আদালতে রাজ্য]
অপরদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। এই ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসেন নকশালবাড়ি সার্কেলের সিআই সৈকত ভদ্র। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন এসডিপিও আশ্বিস কুমার ও অ্যাডিশনাল এসপি কার্শিয়াং অভিষেক রায়। এরপরেই গোটা এলাকা এবং ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের আধিকারিকরা। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পুলিশ একাধিকরা। এই বিষয়ে অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন এটিএম লুটের চেষ্টা করেছে দুষ্কৃতীরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে সেখান থেকে কোন টাকা নিয়ে যেতে পারিনি। পুলিশের তৎপরতা ছিল বলেই তারা কোন কিছু নিয়ে যেতে সক্ষম হয়নি যদিও পালিয়ে গিয়েছে। ইতিমধ্যে এলাকার সিসিটিভি খতিয়ে রাখা হচ্ছে। এর পাশাপাশি আমরা একটি গাড়ি সিসিটিভিতে দেখেছি তার খোঁজ শুরু হয়েছে। এ পাশাপাশি আরেকটি বিষয় যে সমস্ত এটিএম রয়েছে সেখানে তো পুলিশ দেওয়া সম্ভব না। আমরা অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব যে সমস্ত জায়গায় এটিএম রয়েছে তারা যাতে নিজেরাই নিরাপত্তারক্ষী রাখেন। আর এই ঘটনার সঙ্গে ময়নাগুড়ি বা শিলিগুড়ি ঘটনার কোন যোগ নেই। আমরা গোটা ঘটনা খতিয়ে দেখছি।






