কলকাতা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর! অনুমতি চেয়ে আদালতে রাজ্য

এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী এই ব্যাপারে দাবি করেন যে আদালতের অধিকার নেই এই মামলা শোনার।

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: নবান্ন অভিযানের পাশাপাশি, রাজ্য সরকারের বিরুদ্ধে, বিভিন্ন ইস্যুতে পথে নেমেছেন বিরোধী দলনেতা, তথা বিজেপি বিধায়ক, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘাসফুল শিবিরের অভিযোগ, তিনি নিয়ম ভেঙে মিছিলে যোগ দিচ্ছেন। তাই নন্দীগ্রাম বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য। সেই কারণে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তারা। দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।

[আরও পড়ুন: East Bengal: শক্তিশালী দল গড়তে তৎপর ইস্টবেঙ্গল, এবার বেঙ্গালুরু এফসি থেকে নিখিল পূজারীকে টার্গেট]

তবে এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী এই ব্যাপারে দাবি করেন যে আদালতের অধিকার নেই এই মামলা শোনার। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্তর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে কখন আদালত নতুন আবেদন শুনতে পারবে (Suvendu Adhikari)। তিনি বলেন, “এই আদালতকে যদি নতুন আবেদন শুনতে হয়, তাহলে ইনস্ট্রাকশন আনতে হবে উপযুক্ত আদালত থেকে।”

[আরও পড়ুন: Malda Floods: মালদায় গঙ্গা-ফুলহরের জল ঢুকে প্লাবন, দুর্গতদের নিয়ে শুরু রাজনৈতিক তরজা]

প্রসঙ্গত, ২০২২ সালে শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়া হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের তরফ থেকে। পাশাপাশি, স্থগিতাদেশ দেওয়া হয়েছিল রাজ্য পুলিশের ২৬টি এফআইআরে। হাই কোর্ট এই নির্দেশও দিয়েছিল যে বিজেপি বিধায়কের বিরুদ্ধে নতুন করে মামলা করতে গেলে অনুমতি নিতে হবে আদালতের। শীর্ষ আদালতও সেই রায় বহাল রাখে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। রাজ্য অনুমতি পায় কিনা, সেটাই এখন দেখার।

Related Articles