রাজ্যের খবর

যোগী আদিত্যনাথের হাত ধরে কৃষ্ণনগরের শিল্পী পৌঁছে গেলেন অযোধ্যার রাম মন্দিরে

Ram Mandir

The Truth of Bengal: কৃষ্ণনগরের টেরাকোটা শিল্প এবার স্থান পেল অযোধ্যার রাম মন্দিরে। মন্দিরের মূল প্রবেশ দ্বার ধরমপথের দুই ধারে সাজানো থাকবে এই কুড়ি ফুট বাই দশ ফুটের প্রায় ১০০ টি টেরাকোটার মুরাল। কৃষ্ণনগরের শিল্পী বিশ্বজিৎ মজুমদার জানান প্রায় ২৭ জন শিল্পীকে নিয়ে তিনি এই কাজ শুরু করেছেন গত সেপ্টেম্বর মাসে।

১০০ টি মুরাল তৈরি হচ্ছে রামায়ণের কাহিনী অবলম্বনে। তবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে এখনও অব্দি ৬০শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। ১৩ জন শিল্পী কাজ করছেন অযোধ্যার রাম মন্দিরে এবং বাকি ১৪ জন শিল্পী রয়েছেন কৃষ্ণনগরের মতি সুন্দরীতে বিশ্বজিতের ওয়ার্কশপে।

শিল্পী বলছেন আজ থেকে প্রায় ১৫ বছর আগে অযোধ্যার একটি সরকারি মিউজিয়ামে তাঁর শিল্পকর্ম স্থান পায়। যোগী আদিত্যনাথ তাঁর কাজ দেখে খুশি হয়ে সম্বর্ধনা দেন। শুধু তাই নয়, এই শিল্পের ব্যাপারে তিনি বেশ আগ্রহ প্রকাশ করেন। রাম মন্দিরে মূল প্রবেশ পথ অর্থাৎ ধরম পথে এই শিল্প স্থান পাওয়াতে শিল্পী বিশ্বজিৎ মজুমদার নিজেই গর্বিত মনে করছেন।

Free Access

Related Articles