দেশ

Flood Alert: উত্তর ভারতজুড়ে হরপা বানের তাণ্ডব! বানভাসি হতে পারে দিল্লি, জারি সতর্কতা

এই সংক্রান্ত সতর্কবার্তা এবার দিল্লি সরকারের তরফ থেকে দেওয়া হল রবিবার।

Truth Of Bengal: হড়পা বানের তাণ্ডব চলছে সমগ্র উত্তর ভারতজুড়ে। ইতিমধ্যেই বানভাসি কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ডের একাধিক জায়গা। বহু মানুষ ঘরছাড়া। সতর্কতা জারি করা হল এবার দিল্লিতে। ক্রমশ বাড়ছে যমুনা নদীর জল। আগামী দিন দুয়েকের মধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইতে পারে যমুনার জল, এমনই সতর্কবার্তা (Flood Alert) দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সতর্কবার্তা এবার দিল্লি সরকারের তরফ থেকে দেওয়া হল রবিবার।

[আরও পড়ুন: Missing Mountaineer: এআই প্রযুক্তির সাহায্যে মোনভিসো পর্বত থেকে উদ্ধার নিখোঁজ পর্বতারোহীর দেহ]

১৯ আগস্ট রাত ২টোর মধ্যে ২০৬ মিটারের বিপদসীমা অতিক্রম করতে পারে যমুনার জলস্তর, জানানো হয় সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের তরফে। সরকার গোটা পরিস্থিতির নজরদারি চালাচ্ছে। ১.৭৬ লক্ষ কিউসেক জল রবিবার বিকেলে ছাড়া হয় হাথনিকুণ্ড ব্যারেজ থেকে। তারপর থেকেই নদীতে দ্রুত গতিতে বাড়ছে জলস্তর। এই জলস্তরই যদি আরও বাড়তে থাকে, সেক্ষেত্রে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: আরও জোরদার নিরাপত্তা, ৯৬টি অত্যাধুনিক সিসি ক্যামেরা ৮টি থানায়, রেকর্ড হবে শব্দও!]

কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক কর্মকর্তা জানান, ওয়াজিরাবাদ ও হাথনিকুণ্ড ব্যারেজ থেকে প্রচুর জল ছাড়া হচ্ছে প্রতি ঘণ্টায়। যার জেরে বাড়ছে নদীর জলস্তর (Flood Alert)। বন্যা নিয়ন্ত্রণ দফতর সূত্রে খবর, প্রতি ঘণ্টায় প্রায় ৩৮,৮৯৭ কিউসেক জল ছাড়া হচ্ছে কেবলমাত্র হাথনিকুণ্ড ব্যারেজ থেকে । আর ৪৫,৬২০ কিউসেক জল ছাড়া হচ্ছে ওয়াজিরাবাদ ব্যারেজ থেকে। কর্তৃপক্ষ জানাচ্ছে, হাথনিকুণ্ড থেকে ছাড়া জল রাজধানীতে পৌঁছতে সাধারণত সময় লাগে ৪৮ থেকে ৫০ ঘণ্টা। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভবনা সহ যমুনা নদীর জলপ্রবাহ বোঝার জন্য কেন্দ্রের তরফ থেকে গুরুত্ব সহকারে বিশেষ নজরদারি চালানো হচ্ছে পুরনো রেলওয়ে ব্রিজে।

Related Articles