River Crisis: মালদার মানিকচকে ফূলাহার নদীর ভাঙনে ডুবে গেল যানবাহন, আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
Rapid Fulhar river bank erosion in Manikchak’s Mathurapur-Shankartola area of Malda has submerged vehicles and endangered homes, prompting emergency protective measures.
Truth Of Bengal: অভিষেক দাস, মালদা: কথায় আছে নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস। তাই এখন নদী পারের বাসিন্দারা ভাঙ্গনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। আজ সকালে আচমকা ফুলাহার নদীর দাপটে তলিয়ে গেল একাধিক গাড়ি(River Crisis)। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল কয়েকশো মিটার নদীর পার। বাঁধ ছুঁয়ে বইছে এখন ফুলাহার। আর এমন পরিস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকের মথুরাপুর শংকরটোলা ঘাট এলাকায়। স্থানীয়দের মতে, প্রশাসনের অবহেলায় বাড়িঘর হারাতে বসেছে বহু পরিবার। আর বাঁধ ভাঙলে গোটা মানিকচক ব্লক এলাকা প্লাবিত হবে।
[আরও পড়ুনঃ পুলিশকে কুকথা মামলা: অনুব্রতর জামিনের আবেদনে সাড়া মহকুমা আদালতের]
সোমবার নাগাদ দুর্যোগে আতঙ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে মথুরাপুর এলাকা জুড়ে। নদীর জলস্তর বৃদ্ধি পেলেও এমন ভাঙ্গন আগে দেখেনি এই এলাকার বাসিন্দারা(River Crisis)। নদীর তীরবর্তী এলাকায় রাখা ছিল দুটি ট্রাক্টর একটি স্করপিও ও একটি বোলেরো গাড়ি। ভাঙনের তীব্রতা এতটাই মুহূর্তের মধ্যে নদীগর্ভে সে যানবাহন গুলি তলিয়ে গেছে। নদী একেবারে বাড়িঘর গুলি গিলে খাচ্ছে। প্রশাসনের বিরুদ্ধে নজরদারির অভাবের সাথে অবহেলার অভিযোগ তুলছেন স্থানীয়রা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ইতিমধ্যে ভাঙ্গনের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুততার সাথে ভাঙ্গন আটকাতে প্রশাসন বালির বস্তা ফেলে কাজ শুরু করেছে(River Crisis)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সরিয়ে আশ্রয় দেওয়ার তোড়জোড় শুরু করেছে প্রশাসন। যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় সমস্তটা আপৎকালীন পরিস্থিতিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিংকি মন্ডল।






