মদ্যপানের টাকা না দেওয়ায় প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Allegations of beating up former councillor's followers for not paying for alcohol
Truth Of Bengal: খাস শহরতলিতে আবার প্রতিবাদী আক্রান্ত। অভিযোগ দক্ষিণ দমদম পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দমদমের মধুগরে।
আক্রান্তের বাবার অভিযোগ গতকাল রাতে বাড়ি ফেরার সময় ছেলেকে রাস্তা আটকে তার কাছ থেকে মদ খাওয়ার টাকা চায় কয়েকজন যুবক। টাকা না দেওয়ায় বেধড়ক মারধর করা হয় প্রতিবাদী শ্রীতমকে।
নাগেরবাজারে আইএলএস হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি আক্রান্ত শ্রীতম চট্টোপাধ্যায়। সেই সময় তার সঙ্গে উপস্থিত থাকা তার বন্ধুকেও মারধর করা হয় বলে অভিযোগ।
এরপর নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামিদের বিরুদ্ধে। এখনও ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের কোন অভিযোগ মেলেনি।
এছাড়াও অভিযোগ করা হয় মদ খাওয়ার টাকা না দেওয়া প্রতিবাদী ওই ব্যক্তিকে বেধরক মারধর করা হয়। চোখে ঘুষি মারা হয়। এমনকি বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ করা হয় প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে।






