
Truth Of Bengal: ১) ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন সঞ্জীব খান্না। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১০ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড়।

২) প্রথম বার ভোটার তালিকায় নাম উঠল আন্দামান-নিকোবরের দ্বীপগুলোতে বসবাসকারী প্রাচীন জনগোষ্ঠী জারোয়াদের। দক্ষিণ আন্দামানের জিরকাটাং গ্রামের ১৯ জন জারোয়ার নাম ভোটার তালিকায় উঠেছে।

৩) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২ পড়ুয়া অস্ত্যর্থা দাস ও রামেশ্বর চক্রবর্তী বিশ্বের প্রথম হাতে তৈরি ব্রেইল ম্যাপ তৈরি করে নজির গড়েছেন। ৫ ফুট দীর্ঘ ব্রেইল ম্যাপ তৈরি করা হয়েছে কাঠের ওপর স্ক্রু জুড়ে।

৪) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন ৩ নভেম্বর থেকে লে লাদাখে চালু করেছে। মহাকাশচারীদের পৃথিবীর বাইরে নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করবে এই মিশন।

৫) জানুয়ারিতে অযোধ্যায় নতুন তৈরি করা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার।







