কলকাতা

Dumdum: দমদমে চাঞ্চল্যকর ঘটনা! নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার সহকারী অধ্যাপিকা

গত ১৯ সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের তরফে সিঁথি থানায় নিখোঁজ ডায়েরি করার পর থেকেই শুরু হয় পুলিশি তদন্ত।

Truth of Bengal: নামী শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অধ্যাপনা। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ভৌতবিজ্ঞান বিভাগের শিক্ষিকা হিসেবে পরিচিত অরুণিমা চন্দ। কিন্তু সেই শিক্ষিকার বিরুদ্ধেই উঠল নাবালিকা অপহরণের গুরুতর অভিযোগ। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনায় তাঁকে ও তাঁর পরিবারের আরও দুই সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিঁথি থানার একটি বিশেষ টিম (Dumdum)।

আরও পড়ুনঃ Gulshan Colony: গুলশন কলোনি কাণ্ড, পুলিশের জালে মূল অভিযুক্ত ‘মিনি ফিরোজ’, দিল্লি থেকে গ্রেফতার

পুলিশ জানিয়েছে, অপহৃত নাবালিকা দমদম মেট্রো স্টেশন সংলগ্ন চাতাল এলাকার বাসিন্দা। গত ১৯ সেপ্টেম্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের তরফে সিঁথি থানায় নিখোঁজ ডায়েরি করার পর থেকেই শুরু হয় পুলিশি তদন্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ফুটেজে ধরা পড়ে, অধ্যাপিকার মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী কৌশলে ওই নাবালিকাকে ডাব খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে এবং এরপর ধীরে ধীরে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অধ্যাপিকা অরুণিমা কোনও বাধা দেননি, এমনকি পরিস্থিতি থামানোরও চেষ্টা করেননি (Dumdum)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

অভিযুক্তদের গতিবিধি ট্র্যাক করে পুলিশ দেখতে পায়, মেয়েটিকে মেট্রো চড়িয়ে গড়িয়ায় নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে আটকে রাখা হয়। সোমবার সকালেই কসবা থানা এলাকার এক বাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে অপহৃত নাবালিকাকে। গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে—অধ্যাপিকা অরুণিমা চন্দ, তাঁর কন্যা অনুষ্কা চন্দ চৌধুরী ও বোন অনুপভা চন্দকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে অপহরণের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি কেন ঘটানো হল, কারা মূল পরিকল্পনাকারী—তা এখনও অস্পষ্ট (Dumdum)।

Related Articles