আবার হাই কোর্টের নির্দেশ অমান্য, অস্ত্র হাতে রামনবমীর শোভাযাত্রা
Again the order of the High Court is disobeyed, Ram Navami procession with arms

The Truth of Bengal: আবার হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সশস্ত্র অবস্থায় রামনবমীর শোভাযাত্রা বিজেপি সমর্থকদের। এবার হুগলির চাঁপদানি। রামনমীর দিন এখানে শোভাযাত্রা বের হয়নি। তার পরিবর্তে রবিবার রাতে অস্ত্র হাতে শোভাযাত্রা বের করেন বিজেপি কর্মী-সমর্থকরা। হাইকোর্টের নির্দেশ অমান্য করে সশস্ত্র অবস্থায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ। আবারও রামনবমীর শোভাযাত্রা ঘিরে অস্ত্রের ঝনঝনানি।
এবার তেমন শোভযাত্রা দেখা গেল হুগলির চাপদানি বিধানসভা এলাকায়। রামনবমীর দিন পুলিশি অনুমতি না থাকায় শোভাযাত্রা বের করতে পারেননি বিজেপি ও আরএসএস কর্মী সমর্থকরা। রামনবমী চলে যাওয়ার পর শোভাযাত্রা বের করতে দেখা গেল বিজেপি কর্মীদের। হুগলির চাপদানির বিভিন্ন এলাকায় রবিবার গভীর রাত পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপি আরএসএস সমর্থকরা। প্রকাশ্যে সেই শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকের হাতে দেখা যায় ধারালো অস্ত্র ছিল। হাইকোর্ট রামনবমীর শোভাযাত্রায় কোনও রকম অস্ত্র প্রদর্শন করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল।
কিন্তু আদর্শ নির্বাচনীবিধি চলাকালীন সমস্ত নির্দেশকে অমান্য করে অস্ত্র হাতে শোভাযাত্রা করতে দেখা গেল বিজেপি কর্মীদের। পুলিশ গোটা শোভাযাত্রার ভিডিয়ো রেকর্ডিং করেছে। যারা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সশস্ত্র অবস্থায় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনা তীব্র নিন্দা করা হয়েছে। শাদক দলের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।






