রাজ্যের খবর

জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা খুন-ধর্ষণে ৫৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত ২

After Jaynagar, Farakka, 2 convicted after 59 days in murder-rape of minor

Truth Of Bengal: বালিকাকে ধর্ষণ-খুন-অপহরনের ঘটনায় একাধিক ধারায় মামলা। ঘটনার ৫৯ দিনের মাথায় দোষী সাব্যস্ত দুই অভিযুক্ত। জয়নগরের পর এবার ফারাক্কা দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হল। খুন ধর্ষণের দোষী সাব্যস্ত
বালিকাকে খুন ধর্ষণের দোষী সাব্যস্ত ২। গত ১৩ অক্টোবর ফারাক্কায় ঘটে নৃশংস ঘটনার দোষীর সাজা ঘোষণা হতে চলেছে শুক্রবার।

দুর্গাপুজোতে দাদুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও খুন হয় বছর ন’য়ের শিশু কন্যা। যৌন নির্যাতন করে খুন করার ঘটনায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলো জঙ্গিপুর মহকুমা আদালত। বৃহস্পতিবার চার্জশিটের ৫৯ দিনের মাথায় গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদারের যথেষ্ট সাক্ষ ও প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত হয়।।

উল্লেখ, গত ১৩ অক্টোবর ফরাক্কায় দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর নয়েকের এক নাবালিকা। প্রায় তিন ঘন্টা বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দী মৃতদেহ। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধু হালদারকে ব্যাপক মারধর করেন। হাসপাতালে দু’দিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন, তথ্য প্রমাণ লোপাট এবং পকশো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেফতার করে।

দীনবন্ধুকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত রয়েছে। ১৯ অক্টোবর পুলিশ শুভ হালদারকে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত শুভর বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ। নাবালিকাকে খুন ও তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। শিশু কন্যা নির্যাতন খুন কাণ্ডে এক পর্যায়ে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয় ফারাক্কা। এই খুনের মামলায় যুক্ত দুই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে।

Related Articles