Kolkata High Court: ১০০ দিনের কাজের লড়াইয়ে জয় রাজ্য সরকারের, বড় নির্দেশ আদালতের
কলকাতা হাই কোর্টের তরফ থেকে কেন্দ্র সরকারকে জানানো হয় যে ১লা আগস্ট থেকে বাংলায় তা চালু করতে হবে।
Truth of Bengal: ১০০ দিনের কাজ ও তার টাকার লড়াইয়ে জয় পেল রাজ্য সরকার। আইনি যুদ্ধে জিতলো শাসকদল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাই কোর্টের তরফ থেকে কেন্দ্র সরকারকে জানানো হয় যে ১লা আগস্ট থেকে বাংলায় তা চালু করতে হবে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম স্পষ্ট জানিয়ে দেন যে চিরকালের জন্য কোন কেন্দ্রীয় প্রকল্পকে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না (Kolkata High Court)।
আরও পড়ুন: Digital Heritage: পূর্ত দফতরের বড় পদক্ষেপ, মনীষীদের স্ট্যাচুতে বিশেষ কিউআর কোড
বঙ্গ রাজনীতিতে বরাবরই আলোচনার বিষয় ছিল ১০০ দিনের কাজ। একে অপরকে মাঝেমধ্যেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে দেখা যেত তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে। ঘাসফুল শিবিরের বক্তব্য, এই প্রকল্প থেকে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। যদিও গেরুয়া শিবির সেই সমস্ত অভিযোগ অস্বীকার করতো এবং পাল্টা দোষারোপ করতো রাজ্যকে। তাদের বক্তব্য, দুর্নীতির জন্যই এমনটা হয়েছে। শাসকদল দিল্লি পর্যন্ত যায় প্রাপ্য টাকা আদায় করতে। আদালত পর্যন্ত এই মামলার জল গড়ায় (Kolkata High Court)।
এবার সেই আইনি লড়াইয়ে জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার এই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্য, “এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প, যার টাকা দেয় কেন্দ্র। সরাসরি তা পৌঁছে যায় শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। এই কাজ চালু হওয়া দরকার জনস্বার্থে।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
আদালত আরো বলে, “কেন্দ্রের কাছে যথেষ্ট ক্ষমতা রয়েছে এটা দেখার জন্য যে এই প্রকল্পের টাকা কোথায় এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে। কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা, সেটা দেখার ক্ষমতা রয়েছে তাদের কাছে। কেন্দ্র সেটা দেখুক। কিন্তু চালু রাখতে হবে এই কাজ।” প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “কোন কেন্দ্রীয় প্রকল্পকে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না চিরকালের জন্য।” এবার দেখার বিষয় এই পর্বের পরবর্তী অধ্যায় কি (Kolkata High Court)।






