Campus Protest: বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমার জের, উপাচার্যের পদত্যাগের দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ
ABVP staged a protest at Vidyasagar University demanding the resignation of the Vice Chancellor after a history exam labeled Indian freedom fighters as terrorists.
Truth Of Bengal: ইতিহাসের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী তকমা ঘটনায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির বিক্ষোভে উত্তাল গোটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Campus Protest)। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে। যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের তরফ থেকে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
গত ৯ই জুলাই ছিল ইতিহাস অনার্সের পরীক্ষা। প্রশ্নপত্রের একটি প্রশ্নের স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদি’ বলা হয়। এরপরই শুরু হয় বিতর্ক। উপাচার্য দীপক কুমার করের তরফ থেকে সাংবাদিক বৈঠক পড়া হয় এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়। পাশাপাশি, অধ্যাপক নির্মল মাহাতোকে ইউজি বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যানের পদ থেকে এবং অধ্যাপক প্রসেনজিৎ ঘোষকে মডারেটর টিমের সদস্য থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর গত ১১ই জুলাই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈশাখ থেকে উপাচার্য দীপক কুমার কর সকলকে এমন স্পর্শকাতর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন (Campus Protest)।
কিন্তু তা সত্ত্বেও যেন ক্ষোভ কমেনি। বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগের দাবিতে স্মারকলিপি জমা দিতে যায় এবিভিপি। কিন্তু তা পরিণত হয় বিক্ষোভে। তাদের অভিযোগ, ইচ্ছা করেই স্মারকলিপি জমা নেওয়া হয়নি এবং তাদের দেখে ঘুরপথে বিশ্ববিদ্যালয় ছাড়েন উপাচার্য। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে তিনি পদত্যাগ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয় (Campus Protest)।






