এপ্রিলে আরও বাড়বে তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা
Temperatures will rise further in April, no chance of rain
Truth of Bengal: ঈদের আগেই রাজ্য জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি প্রায় তিন থেকে চার ডিগ্রি বেশি। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হল পূর্বাভাস। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোন জেলাতে নেই বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপং এ সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী ৪ এপ্রিল থেকে কিছুটা হলেও বদল হবে পরিস্থিতি। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে কিছুটা হলেও কমবে তাপমাত্রার পারদ।
ঈদের পরদিন মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা তুলনায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা বেশি। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শুক্রবারের মধ্যে। তবে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। কলকাতায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।






