Job Card: বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অভিযোগ বাংলার খেটে খাওয়া মানুষদের
ভুয়ো জব কার্ড বাতিলে বাংলার থেকে অনেক এগিয়ে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা।
Truth of Bengal: বাংলায় দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে রাজ্যের প্রাপ্য বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্রের সরকার। ভুয়ো জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে এত অভিযোগ থাকলেও কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে গত তিনটি অর্থবর্ষে দেশের ১০০ দিনের কাজ প্রকল্পে ভুয়ো জবকার্ড বাতিলে তালিকার শীর্ষে নাম রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের। পশ্চিমবঙ্গে জবকার্ড বাতিলের সংখ্যা সেখানে অনেক কম। ভুয়ো জব কার্ড ( Job Card) বাতিলে বাংলার থেকে অনেক এগিয়ে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা।
[আরও পড়ুনঃ Mumbai Train Blast: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলা: বেকসুর খালাস ১২ জনকে গ্রেফতার নয়, জানাল সুপ্রিম কোর্ট]
এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কী বলছেন? নদিয়ার শান্তিপুর বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের গবর চর এলাকার বাসিন্দা কুমুদ রায়, উন্নতি রায় ও অনিতা বিশ্বাস দীর্ঘ ১৫ বছর ধরে জব কার্ডের অন্তর্ভুক্ত হলেও এখনও তাঁরা অর্থ থেকে বঞ্চিত। কেন টাকা হাতে পাচ্ছেন না এই নিয়ে প্রশ্ন তুলছেন কেন্দ্র সরকারের দিকে।( Job Card)
জব কার্ড থাকলেও কাজ পাচ্ছেন না তাঁরা। স্বভাবতই ক্ষোভ উগরে দিচ্ছেন মালদা জেলার বাসিন্দারাও। একইরকম ভাবে হুগলি জেলাতেও মানুষের মনে ক্ষোভ জমছে। কেন্দ্রের বিমাতৃসুলভ ব্যবহারের বিরুদ্ধে সেখানেও সোচ্চার হচ্ছেন জব কার্ড হোল্ডাররা।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
উল্লেখ্য, ২০২২-’২৩ অর্থবর্ষ থেকেই বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। রাজনৈতিক প্রতিহিংসায় বাংলার বিরুদ্ধে এই ‘বঞ্চনা’ চলছে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। উল্লেখ্য, ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় গত মাসে হাই কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার ১০০ দিনের কাজ শুরু করতে হবে। আদালত জানায়, কাজ শুরু করতে যে কোনও শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কিন্তু কাজ আটকে রাখা যাবে না।( Job Card)






