Abhisekh banarjee: মঙ্গলবার রাজ্যের তিনটি লোকসভা নির্বাচণী কেন্দ্রের ভোট প্রচারে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee is campaigning for three Lok Sabha constituencies in the state on Tuesday
The Truth Of Bengal: হাতে সময় কম। দেখতে দেখতেই সোমবার ইতিমধ্যেই সম্পূর্ণ হল পঞ্চম দফার নির্বাচন। যেখানে বাংলায় সিপিআইএম-বিজেপি-তৃণমূল কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। সেখানে বঙ্গে প্রচার চলছে জোর কদমে। গতকাল অর্থাৎ ২০শে তৃণমূল সুপ্রিমো’কে মোট দুটি সভা করতে দেখা যায় সঙ্গে এদিন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তাঁর মতো করে প্রচার করে চলেছেন। গতকাল তিনিও মোট দুটি প্রচারের মাধ্যমে গণসংযোগ সারেন।
এবার হাতে আর মাত্র চার দিন সময়। তারপর অনুষ্ঠিত ভাবে ষষ্ঠ দফার নির্বাচণের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। যে যে লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন হতে চলেছে সেখানেই নিজেদের নির্বাচনে প্রচার সম্পন্ন করেছে রাজ্যের শাসকদল। এরপর শেষ দফা অর্থাৎ সপ্তম দফার প্রচারের জন্য নিজেদের ব্যস্ত রাখছেন প্রার্থীরা।
মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্র এবং বারাসাত লোকসভা কেন্দ্রে প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে জোড়া জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে নির্বাচনী প্রচার রয়েছে অভিষেকেরও। তবে এদিন একদিনেই মোট তিনটি লোকসভা কেন্দ্রে একযোগে প্রচার করবেন অভিষেক। আজ সবার প্রথমে তার সভা পুরুলিয়ায়। এরপর তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই আসনের বিজেপি প্রার্থী বিদায়ী সংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। এর পরেই তাঁর প্রচার রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। এখানে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এদিন অভিষেকের তৃতীয় সভাটি রয়েছে বিষ্ণুপুরে। সেখানে সুজাতা মন্ডলের সমর্থনে প্রচার করবেন তিনি।






