নজরে ছাব্বিশের নির্বাচন, তার আগে কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠকে মমতা-অভিষেক
26th election in focus, Mamata-Abhishek hold important meeting in Kalighat before it
Truth of Bengal: আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২৭ ফেব্রুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠক ডেকেছে। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্ব, সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা।
এর আগে, রবিবার কালীঘাটে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আলোচনায় মূলত সাংগঠনিক সমন্বয় বাড়ানো এবং আগামী লড়াইয়ের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯৪ আসনের মধ্যে ২৫০টি আসন নিশ্চিত করার লক্ষ্য স্থির করেছে। রাজ্যের উন্নয়ন, সুশাসন এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলিকে প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখা হবে। নারীকল্যাণ, সমাজমুখী প্রকল্প এবং গ্রামোন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
২৭ ফেব্রুয়ারির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের জনপ্রতিনিধিদের আগামী লড়াইয়ের দিশা দেখাবেন। সাধারণ মানুষের কাছে তৃণমূল সরকারের উন্নয়ন প্রকল্পগুলিকে আরও বেশি করে তুলে ধরার নির্দেশ দিতে পারেন তিনি। পাশাপাশি, সংগঠনকে আরও শক্তিশালী করার দিকেও বিশেষ নজর দেওয়া হবে।
গত এক দশকে রাজ্য সরকার ৯৪টি সামাজিক কল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করেছে, যা জাতীয় স্তরে রেকর্ড গড়েছে। এবারের নির্বাচনী প্রচারে নাগরিক পরিষেবা, মহিলা সুরক্ষা এবং গ্রামীণ উন্নয়নের মতো বিষয়গুলি বিশেষভাবে উঠে আসবে।
সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে দলের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে তৃণমূল নেতৃত্ব কৌশলগতভাবে দলকে সুসংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এই মেগা বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা এখন রাজনৈতিক মহলের নজরে।






