রাজ্যের খবর

মর্মান্তিক! চুনাখালীতে বাজ পরে মৃত্যু হল এক যুবকের

A youth died after being struck by lightning in Chunakhali

The Truth Of Bengal ,জাহেদ মিস্ত্রী, বাসন্তী: চুনাখালীতে বাজ পরে মৃত্যু হলো এক যুবকের ।  মৃতের নাম রহমান মোল্লার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া সৃষ্টি হয় । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ।

দক্ষিণ ২৪ গোসাবা বাসন্তী থানার  অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের হাট খোলা মাঝের পাড়ায় বৃহস্পতিবার বিকালে হটাৎ বৃষ্টি শুরু হয়।তাঁর মধ্যে মাঝে মধ্যে বাজ পড়ছিল।সেই সময় রহমান বাড়ির কাছে হানা নদীতে মাছ ধরছিল।

প্রচন্ড বৃষ্টির সাথে মাঝেমধ্যে বাজ পড়ছিলো।সেই সময় নদী থেকে উঠে বাড়ি ফেরার সময় নদীর পাড়ে বজ্রঘাতে রাত মৃত্যু হয়। এলাকায় নেমেছে শোকের ছায়া।

Related Articles