চুরির সন্দেহে ‘গণপিটুনি’, প্রাণ গেল এক ব্যক্তির, গ্রেফতার ১
One person killed in 'mob lynching' on suspicion of theft, 1 arrested
Truth Of Bengal: শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের কামাদগছে বাঁশ চুরির অভিযোগ নিয়ে তীব্র মারধরের ফলে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। এই ঘটনায় বিধাননগর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওায়া ব্য়ক্তির নাম সুভাষ সিংহ (৪৫), তিনি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সাধুরামগছ এলাকার বাসিন্দা ও পেশায় পেন্ডেলের ব্যবসায়ী।
ঘটনা বৃহস্পতিবার বিকেলে ঘটে। স্থানীয় তিন ব্যক্তি মঙ্গল টুডু নামে এক ব্যক্তিকে বাঁশ চুরির অভিযোগে বেধড়ক মারধর করেন। মারধরের ফলে মঙ্গল টুডু অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে একটি হিজড়ে বাড়িতে রেখে দেওয়া হয়। পরে তার ছোট ছেলে তপন টুডু বড় দাদাকে খবর দেন। খবর পেয়ে বড় ছেলে স্বপ্নন টুডু এসে দেখতে পান তার বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। এরপর দ্রুত তাঁকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। শুক্রবার মৃতের ছেলে স্বপ্নন টুডু তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সুভাষ সিংহকে গ্রেফতার করে। বাকি দুই ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।






