রাজ্যের খবর

চরবৃত্তির অভিযোগে ধৃত জ্যোতির সাথে নাম জড়াল আসানসোলের এক যুবকের 

A young man from Asansol is linked to Jyoti, who was arrested on charges of espionage.

Truth Of Bengal: চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার সাথে একটি ভিডিওতে দেখা যায় সৌমিত ভট্টাচার্য নামে এক যুবককে। সৌমিত নিজেও একজন ব্লগার বলে পরিচিত। কয়েক মাস আগে পর্যন্ত আসানসোলে বসবাসকারী সৌমিত ভট্টাচার্য আসানসোলে একটি আবাসন কলোনিতে পরিবারের সাথে থাকতেন।

আবাসন কমিটির চেয়ারম্যান জয়ন্যাল আবসার বলেন, “ছেলেটির বাবা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন। তবে ছেলেটি তেমনভাবে কারো সাথে মেলামেশা করত না। মাঝেমধ্যে যাওয়া আসা করতে দেখা গেছে। এখানে বাড়ি ভাড়া নিয়ে পরিবারটি প্রায় তিন বছরের মত ছিল।”

আবাসন সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ বলেন, “ছেলেটির বাবা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ছিলেন আমরা তাকেই চিনতাম। ছেলেটি খুব একটা কারোর সাথে মিশতো না প্রায় বছর তিনে এখানে পরিবারটি ছিল তবে প্রায় এগারো মাস আগে তারা এখান থেকে চলে যায় পুলিশের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন প্রসেনজিৎ। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আবাসন কলোনির পক্ষ থেকে নতুন আবাসিকদের ক্ষেত্রে সমস্ত নিয়ম মেনে ও পরিবারের সমস্ত সদস্যদের ছবিসহ নতুন আবাসিকদের থাকতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রসেনজিৎ পৈতন্ডি।”

Related Articles