অন্যের গাছের আম পাড়ার অপরাধে এক কিশোরকে মারধোরের অভিযোগ কোন্নগরে
A teenager was allegedly beaten up in Konnagar for planting mangoes on someone else's tree.
Truth Of Bengal: গত বৃহস্পতিবার সন্ধায় কোন্নগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে থাকা আম গাছে আম পাড়তে যায় দুই কিশোর। একজন পালিয়ে গেলেও সোমন ডোম(১৪)কে ধরে মারধোর করা হয়। আহত কিশোরের চোখের আঘাত গুরুতর। তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ কিশোরের পরিবারকে খবর দিলে আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতাল থেকে শ্রীরামপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এখান থেকে কলকাতা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তারপর থেকে বাড়িতেই ছিল কিশোর। শুক্রবার চোখে অসহ্য যন্ত্রনা শুরু হলে, কিশোর জ্ঞান হারায়। তারপরই কোন্নগর মাতৃ সদনে ভর্তি করা হয়। শনিবার তাকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পরিবারের অভিযোগ যে, অন্য বাড়ির আম গাছ থেকে আম পারতে গিয়েছিল ওই কিশোর। সেই বাড়ির লোকর পরিচিত একজন টোটো চালক কিশোরকে ব্যাপক মারধর করে। যদিও ওই পরিবার অভিযোগ অস্বীকার করেছে। কিশোরকে যে মারধর করা হয়েছে এই বিষয়টা তারা জানেই না বলে দাবি। উত্তরপাড়া থানার পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
পাশাপাশি এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস এলাকায় টোটো চালকদের দৌরাত্মের বিরুদ্ধে সরব হয়েছেন। এবং ঘটনার সাথে যুক্ত টোটো চালকের কঠোর শাস্তি দাবী করেছে। কিন্তু ঘটনা ঘটার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা চিহ্নিত করতে পারেনি। এই ঘটনাতেও কোন্নগর ফাঁড়ির বিরুদ্ধে আবারও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে নাগরিক সমাজের একাংশ। তাদের বক্তব্য এলাকায় বহু সিসিটিভি আছে সেগুলো ভালো করে পরীক্ষা করলেই পুলিশ আসল অভিযুক্ত কে চিহ্নিত করতে পারে কিন্তু পুলিশ সেই কাজে গাফিলতি করছে। প্রসঙ্গত সম্প্রতি ভর সন্ধ্যায় রেইকি করে সোনাচুরির ঘটনায় কোন্নগর ফাঁড়ির বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, এবং দুর্ব্যবহারে অভিযোগ তুলেছিল যার বাড়িতে চুরি হয়েছে সেই পরিবার এবং তার প্রতিবেশীরা।






