
The Truth of Bengal: একের পর এক রেকর্ড করে চলেছেন রোনাল্ডো। এবার এই পর্তুগিজ মহাতারকা ক্লাব কেরিয়ারে হাজার তম ম্যাচ খেললেন। কেরিয়ারের পড়ন্ত বেলায় এসেও এই মহতারকা এখনো ছুটছেন। তার পা দুটো ছুটছে গোলের জন্য। আল নাসরের জার্সিতে ম্যাচ খেললেন তিনি। এবার আল নাসেরের বিপক্ষে মাঠে নেমেছিল আল ফাইহার। একাশি মিনিটে তিনি যে গোল করেন সেই গোলের সুবাদেই দল জেতে। ১-০ ব্যবধানে জিতে যায় আল নাসের।
এর আগেও রোনাল্ডো একাধিক নজির গড়েছেন। তার ফুটবল কেরিয়ারের ১২০০তম ম্যাচ কয়েক মাস আগে খেলেছেন তিনি । তার সেই ম্যাচেও জয়ী হয়েছিল আল নাসের। ১২০০তম সেই ম্যাচে আল নাসের জয় পেয়েছিল ৪-১ ব্যবধানে। ১২০০ তম ম্যাচ খেলে রেকর্ড করার পর উচ্ছ্বসিত ছিলেন রোনাল্ডো। এবারও তিনি ফের নজির গড়লেন। ক্লাব কেরিয়ারে হাজার তম ম্যাচ খেলেছন। নতুন বছরে এটাই ছিল রোনাল্ডোর প্রথম গোল। আল নাসের শুরু থেকে দাপট দেখালেও কিছুতে গোলের দেখা পাচ্ছিল না।
প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। রোনাল্ডো নিজেই গোলের সুযোগ নষ্ট করে, তবে ৮১ মিনিটে দলকে গোল উপহার দেন। বিপক্ষ দলকে রোনাল্ডো ও তার সতীর্থরা গোল করতে দেয়নি। ফলত এই ম্যাচে অপরাজিত থাকলো আল নাসের। আর এই জয়ের পর রোনাল্ডো জানিয়েছেন তিনি খুব খুশি। দুর্দান্ত অনুভূতি এটা। রোনালডো রেকর্ড করেন রেকর্ড ভাঙার জন্য। গোল করে দলকে জিতিয়ে যেমন তিনি খুশি তার পাশাপাশি খুশি ক্লাব কেরিয়ারে এতগুলো ম্যাচ খেলতে পেরে।






