The Truth of Bengal: উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। একসময় তৃণমূলের ছাত্র নেতা ছিলেন তমোঘ্ন। দল বদলে বিজেপিতে যোগ দেন। বিজেপির থেকে বড় উপহার পেয়েছেন এই নেতা। উত্তর কলকাতার সভাপতি পদ। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নানাভাবে প্রচারে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন তমোঘ্ন।
এমনকি তার বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। এই অভিযোগ ঘিরে উত্তর কলকাতার রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। তৃণমূলের অভিযোগ, তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাপস-সজল-তমোঘ্ন জুটিতে নানাভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। যে অভিযোগ করা হয়েছে তমঘ্নোর বাড়িতে ভাঙচুরের তা মিথ্যে বলে দাবির তৃণমূলের। ইতিমধ্যেই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রচার জমে উঠেছে। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দোপাধ্যায় প্রচারে ঝড় তুলেছেন।
অন্যদিকে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। দল বদলে তাপস রায় বিজেপি প্রার্থী। তাপস রায় রাতারাতি দল বদলে বিজেপির প্রতীকে ভোটের ময়দানে নামায় এলাকার মানুষ ভালো চোখে দেখছেন না। যার ফলে গোষ্টি দন্দের প্রভাব পরে দু দলের মধ্যে। প্রচারে হালে মাটি না পাওয়ায় অভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে বলে মনে করছে অনেকে। তমোঘ্নর বাড়িতে হামলার ঘটনা তারই নমুনা অভিযোগ তৃণমূলের।







