রাফার গানে মজবে মালদা, বিভিন্ন পুজো মন্ডপে বাজবে খুদের অ্যালবাম সং
Rafa's songs will be sung by Malda, Khud's album songs will be played in various puja mandaps

Truth Of Bengal : অভিষেক দাস, মালদা :- দুর্গাপুজো আসলেই মন্ডপে মন্ডপে প্রখ্যাত গায়ক কুমার শানুর পুজা সংখ্যা মাইকে বাজতে শোনা যায়। সম্পূর্ণভাবে পুজোর আমেজ এরকম গানের মাধ্যমে উপভোগ করেন সাধারণ মানুষ। তবে এবার মালদাবাসী কাছে নতুন উপহার সমেত অ্যালবাম তৈরি করলো গায়িকা রাফা ইয়াসমিন।
ইন্ডিয়ান আইডল এবং সারেগামাপা প্রখ্যাত মালদার মেয়ে রাফা ইতিমধ্যে “জয় দুর্গা মা” নামক একটি অ্যালবাম তৈরি করেছে। যেটি এবারে মালদার বিভিন্ন পুজো মন্ডপে মাইকের মাধ্যমে শোনা যাবে বলেও আশাবাদী গায়িকা রাফা ইয়াসমিন। গত একমাস ধরে সুর, ছন্দ তুলে কলকাতায় রেকর্ড হয়েছে এই আলবাম। মালদা শহরের হায়দারপুর এলাকার বাসিন্দা রাফা ইয়াসমিন ইতিমধ্যে দেশ-বিদেশেও বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন।
ইন্ডিয়ান আইডল থেকে সারেগামাপা’র মতোন একাধিক সুর সংগীত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তারপরেই এই প্রথম মালদাবাসীকে নিজের বলার গাওয়া জয় দুর্গা মা অ্যালবামটি উপহার হিসেবে দিতে চলেছে। ইতিমধ্যে মালদার অনেক পুজোর উদ্যোক্তারা রাফার অ্যালবামের এই গান চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন।






