ভ্রমণ

শীতের মরশুমে কাশিম কামান

Kashyem Kaman Tourism

The Truth of Bengal: শীতের মরশুমে পাহাড়ে গ্রামে যাওয়ার অনুভূতিটাই এক অন্যরকম। এই সময় পর্যটকরা ভিড় করে থাকে দার্জিলিং, কালিম্পং প্রভৃতি পাহাড়ি এলাকায়। কিন্তু আপনি কি চান একটু নির্জন কোন পাহাড়ি গ্রাম উপভোগ করতে তাহলে এবার ঘুরে আসুন কাশিম কামান গ্রামে। কালিম্পং থেকে ২৪ কিমি দুরেই রয়েছে নির্জনতায় ভরা এই গ্রাম। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৪০০০ ফুট উঁচুতে অবস্থিত। হাতে চায়ের কাপ নিয়ে সকালে ব্যাল্কনি থেকে শ্বেতশুভ্রও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে সকাল সকাল মুড টায় ভালো হয়ে যাবে বলুন!

কাশিম কামানে আসলে এই রকমই এক চুমুক চা খেতে খেতে ব্যাল্কনিতে গিয়ে দেখতে পাবেন পাহাড়ের সেই মনোরম দৃশ্য। একদিকে বয়ে চলেছে তিস্তা এবং অন্যদিকে বয়ে চলেছে রুপং নদী। যে দিকেই তাকাবেন নজর কাড়বে সবুজ বনানী ঘেরা পাহাড়ি উপত্যাকা। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে রয়েছে একটি গির্জা। এছাড়াও দেখতে পাবেন একটি জলপ্রপাত কে ঘিরে তৈরি করা হয়েছে একটি পার্ক। শুধু তাই নয় কাশিম কামান থেকে আপনি ঘুরে নিতে পারেন শিলরি গাঁও, রংপো, ইচ্ছে গাঁও প্রভৃতি পার্বত্য উপত্যাকা।

যারা জীবনে অ্যাডভেঞ্চার পচ্ছন্দ করেন তাদের জন্য  কাশিম কামানে রয়েছে রিভার রাফটিং, ট্রেকিং, বার্ড ওয়াচিং এর মতো সেরা কিছু অ্যাডভেঞ্চার। এছাড়াও আপনি চায়লে বনের মধ্যে দিয়ে ট্রেক ও করতে পারবেন। ভাবছেন তো যাবেন কিভাবে? সর্বপ্রথম আপনাকে যেতে হবে নিউ জলপাইগুড়ি সেখান থেকে গাড়ি ভারা করে পৌঁছে যান কাশিম কামান। থাকার জন্য এখানে পেয়ে যাবেন সমস্ত সুব্যবস্থা সম্পন্ন হোমস্টে তাই আর দেরি না করে সামনেই বড় দিনের ছুটি কাটিয়ে আসুন কাশিম কামান গ্রামে।

Related Articles